টনসিল অপারেশন করার পর কথা বলতে একটু কষ্ট হয়, তাই আজকে AI voice দিলাম।
অনেকেই আমাকে বলেছে, কোথা থেকে অপারেশন করিয়েছি, একজন রোগীকে অপারেশনের আগ মুহূর্তে কীভাবে প্রস্তুত করা হয়, টনসিল অপারেশন করতে কত টাকা লাগে—সবকিছুই আজকের এই ভিডিওতে দেখাবো।
প্রথমে আমাকে যেতে হবে বগুড়ায়। তাই আমি আর আমার আব্বু সিএনজিতে উঠে বসলাম। আর আমার সাথে আমার দাদুও যাচ্ছে।
তবে একটা জিনিস আমাকে অনেক ইমোশনাল করলো। মা তো মা-ই হয়! দেখেন, আমি যাওয়া পর্যন্ত মা ওখানেই দাঁড়িয়ে আছে। মায়ের মনটা আসলে অতুলনীয়। ❤️
তারপর সোজা আমরা বগুড়ার চেলোপাড়ায় আসলাম। ওখান থেকে জলেশ্বরীতলা, মহিলা ক্লাবের দক্ষিণ পাশে রওনা দিলাম।
আর মাত্র দুই মিনিট পরেই চলে আসলাম মায়ের হাসি ক্লিনিকে।
এখানে প্রথমে আমি ভিতরে গেলাম, আর আব্বু আমাকে ভর্তি করে দিল।
অবশ্য এরই মধ্যে অনেকগুলো কাজ শেষ করা ছিল। কারণ আমি প্রায় এক মাস আগেই আমার ডাক্তারকে দেখিয়ে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়ে রেখেছিলাম। তাই এখানে এসে আমার সরাসরি অপারেশনের প্রস্তুতি শুরু হয়।
তারপর আমি আমার কেবিনে চলে আসলাম।
আমার একটু কাশি ছিল, এজন্য সবার প্রথমে আমাকে গ্যাস দেওয়া হলো। একটু পর আমাকে স্যালাইনও দেওয়া হলো।
অপারেশন হওয়ার কথা ছিল বিকেল চারটার সময়। তাই আপাতত কেবিনে শুয়ে শুয়ে রিল্যাক্স করছিলাম।
আর তোমাদের মধ্যে যারা টনসিল অপারেশন করিয়েছো, তাদের কত টাকা খরচ হয়েছে—অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর অপারেশনের পর কষ্টটা কেমন হয়েছে, সেটাও জানাবে। তোমাদের অভিজ্ঞতা হয়তো অন্য কারো অনেক কাজে আসবে।